সাধুহাটিতে সাপের কামড়ে কৃষক লীগ নেতার ছেলের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-08 ইং
সাধুহাটিতে সাপের কামড়ে কৃষক লীগ নেতার ছেলের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে সাপের কামড়ে রিয়াজুল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল সাধুহাটি ইউনিয়নের ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক দারুল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিণ্টু জানান, সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে রিয়াজুল ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বিষধর সাপে তাঁকে দংশন করে। এ সময় রিয়াজুল সাপ দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় সাপকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন তাঁরা। পরে রিয়াজুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পূর্বেই নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও রিয়াজুলের আত্মার মাগফিরাত কামনা করেছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিণ্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)