তিনজন আহত, দুজন আটক

আপলোড তারিখঃ 2020-07-08 ইং
তিনজন আহত, দুজন আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা হকপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পরিবারের সংঘর্ষ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়ায় আঙটি হারানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। থানায় অভিযোগের পর একপক্ষের আহত হারুন ও তাঁর শ্বশুর হকপাড়ার ইয়াকুবকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ইয়াকুবের জামাই হারুন (৪৫), ছেলে মিলন এবং অপর পক্ষের নাণ্টু (৩২)। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার হকপাড়ার হাফিজুর রহমান কাওছারের স্ত্রী আফরোজা ও একই এলাকার ইয়াকুবের স্ত্রী একসঙ্গে জয়-বিজয় নামে একটি এনজিও পরিচালনা করতেন। ওই সময় তাঁদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। কিন্তু সেই সম্পর্ক ধীরে ধীরে তাঁরা অর্ন্তদ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বর্তমানে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকে। কিছুদিন আগে কাওছারের স্ত্রী আফরোজার একটি সোনার আঙটি হারানো নিয়ে সৃষ্ট বিরোধ আরও বেড়ে যায়। ওই বিরোধের জের ধরে গতকাল দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে হাফিজুর রহমান কাওছার, তাঁর স্ত্রী আফরোজা ও তিনভাইসহ আরও কয়েকজন ইয়াকুবের বাড়ির মধ্যে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। পরে তাঁরা উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের তিনজন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে থানা হেফাজতে নেয়। পরে এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। কাওছারের বড় ভাই সিরাজুল ইসলাম আসমানের দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, হকপাড়ার ইয়াকুব হোসেনের মেয়ে রাহেলা খাতুন পৌরসভার ইঞ্জিনিয়ার কাওছারের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন। গত মাসে কাওছারের বাড়ি থেকে একটি সোনার আঙটি ও নগদ ৩ লাখ ১০ হাজার টাকা হারিয়ে যায়। টাকা ও আঙটির বিষয়ে রাহেলাকে জিজ্ঞাসা করলে তিনি কাওছারের ওপর রেগে যান। ওই ঘটনার জের ধরে গতকাল হকপাড়ার মিলন ও তাঁর পিতা ইয়াকুব, মসজিদ পাড়ার হারুন ও তাঁর স্ত্রী রুনা খাতুনসহ রাহেলা খাতুন কাওছারের বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করলে তাঁরা কাওছারের ছোট ভাই জাহিদুর রহমান নাণ্টুকে এলোপাতাড়ি কোপ মেরে আহত করেন। অপর দিকে আহত হারুন ও তাঁর শ্বশুর ইয়াকুব অভিযোগ করেন বলেন, আঙটি চুরির অপবাদ দিয়ে প্রায়ই তাঁদেরকে গালিগালাজ করতেন কাওছারের স্ত্রী আফরোজা। গতকাল বিকেলে অফিস থেকে বাড়ি ফিরে হাফিজুর রহমান কাউছার, তাঁর স্ত্রী আফরোজা ও তাঁর তিন ভাই সিরাজুল ইসলাম আসমান, কাবা, নাণ্টুসহ আরও কয়েকজন মিলে তাঁদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁদের এলোপাতাড়ি কোপে মারত্মকভাবে জখম হন ইয়াকুবের জামাই হারুন ও তাঁর ছেলে মিলন। আহত হারুন ও তাঁর শ্বশুর আরও অভিযোগ করেন, আহত অবস্থায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে তাঁদেরকে বসিয়ে রেখে অপর পক্ষের মামলা নেওয়া হয়। ওই মামলাতে তাঁদের আটক করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, হকপাড়ায় আঙটি চুরির ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। অপর পক্ষের অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)