চুয়াডাঙ্গায় স্বাস্থ্য কর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-07-08 ইং
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য কর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ১৩, মেহেরপুরে ১ জনসহ কুষ্টিয়ার ল্যাবে ৭১ জনের রিপোর্ট পজিটিভ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬৯ জন। গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার নতুন ৪১টি নমুনার ফলাফল আসে। যার মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ এবং বাকি ৩০টি রিপোর্ট নেগেটিভ। নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের পৌর এলাকার মালোপাড়ার ২ জন, সিনেমা হল পাড়ার ১ জন, বেগমপুর ইউনিয়নের কমিউনিটি হেল্থ প্রটেক্টর ১ জনসহ ৪ জন। আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের ১ জন, কেশবপুর গ্রামের ১ জন, হারদী গ্রামের ১ জন, রাধাকান্তপুর গ্রামের দুই জনসহ ৫ জন এবং দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ২ জনসহ জেলায় মোট আক্রান্ত ১১ জন। মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ৪৯টি, মেহেরপুরের ১৪টি, ঝিনাইদহের ৩৯টি, কুষ্টিয়ার ১০১টি, নড়াইলের ৪৭টি নমুনাসহ ২৫০৯টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ১১ জন, ঝিনাইদহের ১৩ জন, মেহেরপুরে ১, কুষ্টিয়ায় ২৮ জন ও নড়াইলে ১৮ জনসহ মোট মোট ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলার ১ জন, ঝিনাইদহ জেলার ২ জন ও মেহেরপুর জেলার ১ জনসহ মোট ৪ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ৪১টি ফলাফল এসেছে। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ এসছে। সদরে ৪ জন, আলমডাঙ্গায় ৫ জন ও ২ জন। আক্রান্ত ১১ জনকেই বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। মেডিকেল টিম কাজ করছে আক্রান্তদের সার্বিক খোঁজ নিচ্ছে। উপসর্গ ও বাড়ির আইসোলেশনের অবস্থা বুঝে তাঁদের হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ৫০টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ২০টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১২টি, জীবননগরে ৪টি ও দামুড়হুদা উপজেলা থেকে ১৪টি নমুনাসহ সংগৃহীত ৫০টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল জেলায় নতুন ৪ জন সুস্থ হয়েছেন। আলমডাঙ্গায় ৩ জন। তিনজনই হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হোম আইসোলেশন থেকে একজন সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ৯১ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭০ জন, দামুড়হুদা উপজেলায় ৭২ জন ও জীবননগর উপজেলায় ২৯ জনসহ মোট ২৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৬০ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৬ জন, দামুড়হুদা উপজেলায় ৫১ জন ও জীবননগর উপজেলায় ১২ জনসহ মোট ১৬৯ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৩৪৯টি। প্রাপ্ত ফলাফল ২১৫১টি। করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৯৩৭ জনের। সুস্থ ১৬৯ জন ও মৃত্যু ৩ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)