করোনার মধ্যেও উন্নয়ন কাজ থেমে নেই

আপলোড তারিখঃ 2020-07-08 ইং
করোনার মধ্যেও উন্নয়ন কাজ থেমে নেই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘সাধারণ মানুষ ভোট দিয়েছে বলেই আমি মেয়র হয়েছি। তাই পৌরবাসীর সেবা করতে চাই। পৌরবাসীর জন্য ছুটে চলেছি দিনরাত। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। নাগরিকের সেবার মান দিন দিন উন্নত করা হচ্ছে। মানুষ এখন উন্নত পৌরসেবা পাচ্ছে। আমি নিজে পৌরসভার জন্য ছোটাছুটি করে বিভিন্ন প্রজেক্ট এনে কাজগুলো করছি।’ গতকাল মঙ্গলবার বেলা ২টায় পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে পলাশ পাড়ার বুদু মিয়ার আমবাগানের সামনে রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবুও চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নকাজ থেমে নেই। প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয় হচ্ছে এবং আরও দ্রুতগতিতে হবে। এখন পৌর এলাকার নাগরিক হিসেবে এই উন্নয়ন কাজ বুঝে-শুনে-দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। সচেতন নাগরিক হিসেবে কাজে ত্রুটি পেলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব।’ এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টের (এডিপি) অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় রাস্তা নির্মাণের এ কাজ হবে। নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি রমজান আলী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, ঠিকাদার সাইদুর রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, সদস্য রুবভান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, পিকন, শরিফ, মিথুন, ইমরান, ছাত্রলীগ নেতা রকিব, সুমন, সানজিদ, লিখন, রাইসুল, শাহেদ, জাহিদ, মেহেদি, সবুজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)