মেহেরপুরের গোপালপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি!

আপলোড তারিখঃ 2020-07-08 ইং
মেহেরপুরের গোপালপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার সময় গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মাংস উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, গোপালপুর গ্রামের ফজর মন্ডলের ছেলে নওশাদ অসুস্থ একটি গরু জবাই করে মাইকিং করে গ্রামে বিক্রি শুরু করে। পরে মাংস জব্দ করার পর সেখানে মাটি চাপা দিয়ে পুঁতে বিনষ্ট করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)