গৃহবধূকে শ্লীলতাহানী ও মারধর, গাড়াবাড়িয়ার নজু আটক

আপলোড তারিখঃ 2020-07-07 ইং
গৃহবধূকে শ্লীলতাহানী ও মারধর, গাড়াবাড়িয়ার নজু আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় রাতের আধারে প্রতিবেশী এক গৃহবধূর শ্লীলতাহানীসহ মারধরের অভিযোগে গাড়াবাড়িয়া বাগানপাড়ার নজরুল ইসলাম ওরফে নজুকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে গাড়াবাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক নজু একই এলাকার ফজলু মিয়ার ছেলে। এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার ওই নারী বাদী হয়ে গতকাল সোমবার নজু ও তাঁর পিতা ফজলুকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শ্লীলতাহানীর শিকার ওই নারী নজুর প্রতিবেশী। তাঁর স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। ফলে কাজের উদ্দেশ্যে সারা দিনই বাইরে থাকতে হয় তাঁকে। আর এই সুযোগে নজু বিভিন্ন সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তাঁর প্রস্তাবে রাজী না হওয়ায় বিভিন্ন সময় ভয়-ভীতিসহ হুমকি-ধামকিও দেখাতেন নজু। গত রোববার দিবাগত রাত ১১টার দিকে ওই নারী তাঁর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন টিউবওয়েলে হাতমুখ ধুতে যাওয়া স্বামীর অপেক্ষায়। আর এ সময় পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা নজু পিছন দিক থেকে এসে ওই নারীর মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পাশে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই নারী চিৎকার করলে তাঁর স্বামী ছুটে আসে। এ সময় নজু ওই নারীসহ তাঁর স্বামীকেও মারধর করেন। পরে নজুর পিতা এসেও তাঁদের মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে গতকাল দুপুরের দিকে সদর থানার পুলিশ নজুকে আটক করে। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)