জীবননগর অফিস:
জীবননগরে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর উপজেলার সব প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সময়ের সমীকরণ-এর জীবননগর অফিস প্রধান জি এ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ, জীবননগর শহর প্রতিনিধি শাকিল হাসান, মনোহরপুর ইউনিয়ন প্রতিনিধি এ আর ডাবলু, উথলী ইউনিয়ন প্রতিনিধি আহম্মেদ সগীর, রাসেল হোসেন মুন্না, সীমান্ত ইউনিয়ন প্রতিনিধি মফিজুল ইসলাম, হাসাদহ ইউনিয়ন প্রতিনিধি বদরুজ্জামান শ্যামল প্রমুখ।
