ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর পর্যটন মোটেলে সংক্ষিপ্ত আকারে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম। এ সময় অন্যদের মধ্যে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ মুজিবনগর উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
