ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মনসুর আলম খানকে বরণ ও বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনি নবাগত জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খানকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক ড. মো. মনসুর আলম খান বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর পত্নী নাজমুন্নাহার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, (রাজস্ব) মোহাম্মদ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার মহিদুল হক, মিনহাজুল ইসলাম, সুজন দাশগুপ্ত, মিথিলা দাস, রাকিবুল ইসলাম, মাহমুদুল হাসান, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
