আলমডাঙ্গার টাকপাড়া থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
আলমডাঙ্গার টাকপাড়া থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের শাওনের বিরুদ্ধে ঘোলদাড়ি কুটিপাইকপাড়া গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কুটিপাইকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে ইখতিয়ার উদ্দিনের ভাগ্নি (১৬) এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অনেকদিন ধরে এই স্কুলছাত্রীকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের শাহ আলমের ছেলে শাওন কু-প্রস্তাবসহ নানাভাবে বিরক্ত করে আসছে। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ঘোলদাড়ি বাজারের টাকপাড়া মোড়ে অজ্ঞাত ৪-৫ জন মানুষ নিয়ে শাওন আগে থেকেই ওৎ পেতে ছিল। এ রাস্তাদিয়ে ওই স্কুলছাত্রী আলমডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং টাকপাড়া মোড়ে পৌছালে শাওন ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানার পর ওই স্কুলছাত্রীর মামা ইখতিয়ার শাওনের অভিভাবকদেরকে বিষয়টি জানান। কিন্তু শাওনের অভিভাবকেরা বিষয়টি জেনে উল্টো ওই স্কুলছাত্রীর মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মামা ইখতিয়ার উদ্দিন বাদী হয়ে শাওনসহ তার অজ্ঞাত ৪-৫ জন সহযোগীর নামে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)