অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে আগুন!

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে আগুন! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার মারুফদাহে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার (২ জুলাই) মধ্যরাতে ও ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদাদ গ্রামের মুনতাজ হোসেনের ছেলে চার সন্তানের জনক ভুট্রো মিয়া (৫০) একই গ্রামের স্কুলপাড়ায় বসবাসকারী সোহেল রানার স্ত্রী অন্তরা খাতুনকে দীর্ঘদিন যাবত অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ভুট্টো মিয়া গত শুক্রবার মধ্যরাতে ওই গৃহবধূর ঘরে আগুল লাগিয়ে দেয়। পরে প্রতিবেশী ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ সোহেল রানার স্ত্রী অন্তরা খাতুন অভিযোগ করে বলেন, 'আমার স্বামী বাইরে চাকরি করার সুযোগে ভুট্টো মিয়া দীর্ঘদিন ধরে আমাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার রাতে সে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে আগুন লাগার পরে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে ভুট্টো মিয়াকে দেখে চিনে ফেলি।' তিনি জানান, 'এ আগুন লাগার ঘটনায় আমার ঘরে থাকা গরু বিক্রি করার ১ লাখ ২০ হাজার নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।' এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী অন্তরা খাতুন জীবননগর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)