ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ফেসবুক ভিত্তিক সমাজসেবামূলক বৃহত্তর সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে গতকাল রোববার পালিত হয়েছে। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরোয়া পরিবেশে সংগঠনের শেরেবাংলা সড়কস্থ অফিসে কেক কেটে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বিকাল সাড়ে ৬টার দিকে গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজল কেক কেটে সবার মুখে তুলে দেন। এ সময় গ্রুপের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, জাম্মি সবুজ, মাসুদ রানা, সাইদুল ইসলাম টিটো, সোহাগ স্বপ্ন, মনিরা আক্তার, সরুভি রেজা, নিপা জামান ও ফিরোজা জামান আলো প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমেরিকা থেকে লাইভে সরাসরি যুক্ত হন গ্রুপ ক্রিয়েটার ও সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)