কার্পাসডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
কার্পাসডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় সভাপতির নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল-এর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা পহেলা আষাঢ় থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, মাসুদুর রহমান মাসুদ, পীরু মিয়া, যুবলীগ নেতা এসএম মহসিন, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক ভুইয়া, ফকির, ফকির আহম্মেদ, কাওসার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফউজ্জামান শরিফ, আনোয়ার, আশরাফুজ্জামান রনি, মিলন, শাহিন, ওমিদুল, লাল্টু, মিলন, জাহিদুল মেম্বর, বাঁধন, হেলাল, স্বপন, সাখাওয়াত হোসেন, বুলবুল, রানা ইউসুুফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)