মেহেরপুরে মাস্ক ও গাছের চারা বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
মেহেরপুরে মাস্ক ও গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পরিবারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ৩ হাজার মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে সংগঠনের সভাপতি সাংবাদিক তুহিন আরণ্য মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে থেকে মাস্ক ও চারা বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, করোনাকালে এখন মাস্ক মানুষের নিরাপদে থাকার একমাত্র অবলম্বন। তিনি আরও বলেন, মেহেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের পথচলার ৩য় বর্ষপূর্তি। সময়ের সাথে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং সৃষ্টিকর্তা চাইলে ভবিষ্যতেও থাকবো। আপনাদের সকলের নিরলস সমর্থন, প্রার্থণা ও ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা। প্রাকৃতিক পরিবেশকে বসবাস উপযোগী করে তুলতে ও করোনা ভাইরাস এর ভয়াবহতা রোধে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবারের বর্ষপূর্তিতে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বপ্ন পরিবার হাতে নিয়েছে ৩ হাজার গাছের চারা ও ৩ হাজার ভাইরাস সুরক্ষা মাস্ক বিতরণ কর্মসূচি। আসুন, প্রকৃতি বাঁচাতে গাছ লাগাই, নিজে বাঁচতে মাস্ক ব্যবহার করি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, সদস্য আবির, আকাশ, সুজন, মুবিন, সজল, বাশারুল, রিপন, মামুন, পিয়াল, মুসকান মীম, নুসরাত, বিভা, শ্রাবণী, শিল্পী, মাহী, বিথী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)