মেহেরপুরের তিনটি সাংস্কৃতিক সংগঠনকে আর্থিক অনুদান

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
মেহেরপুরের তিনটি সাংস্কৃতিক সংগঠনকে আর্থিক অনুদান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মেহেরপুর জেলার তিনটি সাংস্কৃতিক সংগঠনেরকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি উপস্থিত থেকে মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠন মেহেরপুর থিয়েটার, মেহেরপুরের অরণি থিয়েটার এবং মেহেরপুর জেলা সাহিত্য পরিষদকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক প্রদান করেন। মেহেরপুর থিয়েটারের পক্ষে সংগঠনের অর্থ সম্পাক আনোয়ারুল হাসান, অরণি থিয়েটার এর পক্ষে সংগঠনের সভাপতি নিশান সাবের এবং সাহিত্য পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি নুরুল আহমেদ চেক গ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারি কমিশনার মহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)