মেহেরপুরে মা-বাবার পর ভাইকেও হারালো শিথি

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
মেহেরপুরে মা-বাবার পর ভাইকেও হারালো শিথি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাবা আব্দুল মইন উদ্দিন মারা গিয়েছে বছর দশেক আগে। মা শাশীমা খাতুন মারা গেছেন ক্যান্সারে প্রায় দুই বছর আগে। পরিবার বলতে ভাই আসিফ আফ্রিদী আকাশ ও বোন শিথি খাতুন। গতকাল রবিবার রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভাইটিও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরিবারের জীবিত বলতে একমাত্র মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিথি খাতুন। মেহেরপুর শহরের বেড়পাড়ায় এমন মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একমাত্র ছোট বোনের উপর অভিমান করে আকাশ শেখপাড়া কবরস্থানে গিয়ে গত শনিবার বিষপান করে। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আকাশ গণপ্রকৌশলী বিভাগের ছাত্র ছিলেন। তার ছোট বোন মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। গতকাল রবিবার বিকেলে মৃত আকাশের লাশ মেহেরপুর শহরের বেড়পাড়ায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। একে একে পরিবারের সবাইকে হারিয়ে এরপর সবশেষে ভাইকে হারিয়ে অবুঝ কিশোরী বোনটি বার বার মুর্ছা যাচ্ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)