দামুড়হুদার দুইটি মাদ্রাসার ভবন নির্মাণ ও ছাদ ঢালায় কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
দামুড়হুদার দুইটি মাদ্রাসার ভবন নির্মাণ ও ছাদ ঢালায় কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: জেলা পরিষদের অর্থায়নে ২৪ লক্ষ টাকার ব্যায়ে দামুড়হুদা উপজেলার রুদ্রনগর হাফেজিয়া কাওমী মাদ্রাসার ছাদ ঢালায় ও একই উপজেলার পার্শবর্তী গ্রাম প্রতাপপুর কাওমী মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রুদ্রনগর হাফেজিয়া কওমী মাদ্রাসার ছাদ ঢালায় ও ১১টার দিকে প্রতাপপুর কাওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, কনিকা সীড কোম্পানীর স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন, মাদ্রসার মহতামিম মওলানা কামাল উদ্দিন, দর্শনা রামনগরের আ.লীগ নেতা ফয়সাল আহম্মেদ, মাদ্রাসার সভাপতি আজির বক্স, বিশিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান টিটু এন্টারপ্রাইজের মালিক ফিরোজ আহম্মেদ টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)