দামুড়হুদায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
দামুড়হুদায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল রবিবার দুপুর ১ টার দিকে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন করেন তিনি। জানা গেছে, গত ৪ই জুন দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামের ইব্রাহিমের ছেলে দোস্ত মোহাম্মদ, স্ত্রী আনোয়ারা খাতুন, মেয়ে কাকলী খাতুন ছেলে রানা ও বউ মা মুসলিমা খাতুনসহ সবাই যার যার ঘরে অবস্থান করছিল। এমন সময় দুপুর দেড়টার দিকে হঠৎ তাদের বাড়ির উঠানে নারিকেল গাছে বজ্রপাত হয়। এতে ইব্রাহিমসহ বাড়ির সকলে আহত হয়। এই খবর পেয়ে ইব্রাহিমের বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। তিনি আহত পরিবারের খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য উক্ত পরিবারকে পাঁচ হাজার টাকা (১০ কেজি চাল, ৩০ টি ডিম, ১ লিটার তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন) খাদ্য সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন পি আই ও এবং ৫নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা একজন দিনমজুর। তিনি বজ্রপাতে আহত হওয়ার কারণে বাইরে কাজে যেতে পারছেন না এবং এবং তার স্ত্রী এখনও প্রচন্ড অসুস্থ। তারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না। কায়িক পরিশ্রম করতে না পারার কারণে তারা খাদ্য সংকটেরও সম্মুখীন। তদপ্রেক্ষিতে, হাউলি ইউনিয়নের চেয়ারম্যান, পিআইও, মেম্বার সবাই একত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে যায় এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য উক্ত পরিবারকে টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় তিনি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যেকোনো সামাজিক সমস্যা তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সংশি¬ষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)