চুয়াডাঙ্গায় শামসুজ্জোহা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
চুয়াডাঙ্গায় শামসুজ্জোহা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শামসুজ্জোহা ফাউন্ডেশনের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার অভিজাত হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শামসুজ্জোহা ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শামসুজ্জোহা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জিবন সংগ্রামী, সাধারণ সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক জুলফিকার আলী, উপদেষ্টা আব্দুল খালেক। উপস্থাপনা করেন প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আব্দুল আহাদ। সভায় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ফাউন্ডেশনের যাত্রা। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। তরুণদের মাধ্যমে সকল অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আগামী অল্প কয়েকদিনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হবে আনুষ্ঠানিকভাবে। সেদিন এক হাজার তরুণ ব্লাড ব্যাংকে এক হাজার ব্যাগ রক্ত দিবে। আমরা চাই প্রত্যেকটি ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগীতা করার জন্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)