২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক আজ

আপলোড তারিখঃ 2020-07-05 ইং
২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দীর্ঘদিন পর ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। জানা গেছে, জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এই বৈঠক ডেকেছেন। আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুম অ্যাপের মাধ্যমে এই বৈঠক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি বৈঠকের দাওয়াত পেয়েছি। রোববার ভার্চ্যুয়াল বৈঠকে যোগ দেবো। জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মূলত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এ কারণে ২০ দলীয় জোটের নেতাদেরও কোনো বৈঠক গত চার মাসে হয়নি। এদিকে গত ১১ জুন জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটের প্রতিক্রিয়া ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে জানায় ১৫ দিন পর। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিক্রিয়ায় জোটের কয়েকটি দলের নেতাদের নাম না থাকা নিয়েও জোটের মধ্যে অস্থিরতা চলছে। এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি করোনা ভাইরাসে জোটগতভাবে করণীয় ও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)