আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-05 ইং
আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থেকে নূর আলীর আবাদী পানের বরজ থেকে চাষাবাদ অবস্থায় ৬টি গাঁজা গাছসহ নূর আলী (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার এনায়েতপুর পূর্বপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত নূর আলী পূর্বপাড়ার মৃত ফজলেক মণ্ডলের ছেলে। অভিযানে অংশ নেওয়া চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এনায়েতপুর গ্রামের নূর আলী গাঁজা গাছ চাষ করছেন। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহসহ সংস্থার টিম অভিযান চালায়। আটকের পর তাঁর বিরুদ্ধে মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাঁজা গাছসহ নূর আলীকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)