ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনিকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উসমান গনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মুজিবনগরে যোগদান করার পর থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড সুচারুরূপে সম্পন্ন করায় তিনি প্রশংসা অর্জন করেন। উসমান গনি গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
