স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করোনাজয়ী হওয়ায় গাংনীতে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2020-07-05 ইং
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করোনাজয়ী হওয়ায় গাংনীতে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তাঁর সহধর্মীনি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ায় ও করোনায় মৃত্যুবরণকারী সব মানুষের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে গাংনী হাফিজিয়া মাদ্রাসার হলরুমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাফেজ জাহিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওমর আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিফুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক জীবন আকবার, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহজাহান আলী, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি শামীম, পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক, ষোলটাকা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিদ্যুত, রাইপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাবেক ছাত্রলীগ নেতা আলাল হোসেন রিন্টু, ছাত্রলীগ নেতা আসিফ ইকবার অনিক ও এম আবির হামজাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় করোনা মহামারী থেকে দেশ এবং বিশ্বের সকল মানুষকে রক্ষার জন্যও মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)