ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পিরোজপুর গ্রামে ১ হাজার গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ, আহসান হাবিব অনিক, শিক্ষা ও পাঠ চক্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলাকার নাইন বায়জিদ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক ফয়সাল খান, মেহেরপুর জেলা শাখা সজীব ওয়াজেদ জয় পরিষদের সিনিয়র সহসভাপতি রুবেল হাসান, সভাপতি রাশেদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক সাকিবুর রহমান প্রতীক, পিরোজপুর ইউনিয়ন শাখার সহসভাপতি সাজ্জাদ ফরাজি, সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আলী, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা খালেক, শাকিল, সোহেল, আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
