ছবির ক্যাপশন:
দত্তনগর-জিন্নাহনগর-সামন্তা সড়ক উদ্বোধন করলেন এমপি চঞ্চল
আব্দুর রহিম, মহেশপুর:
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর-জিন্নাহনগর-সামন্তা সড়কের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়কের উদ্বোধন করেন তিনি।
ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ, কাজিড়বেড় ইউপি চেয়ারম্যান বি.এম সেলিম রেজা, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আঃ মালেক, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, স্বরূপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে একনেকে সভায় পাশ হওয়া মহেশপুর উপজেলায় ৪৮ কিঃমিঃ রাস্তার বিপরীতে ৭৮ কোটি টাকা বরাদ্দ হয় এর মধ্যে ২৮ কিঃমিঃ রাস্তার কাজ সম্পন্ন হয়। বাকি ২০ কিঃ মিঃ রাস্তা অতিরিক্ত ৩৮ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় ধরে নতুন করে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি অসম্পূর্ণ থাকায় এলাকার মানুষ চরম ভোগান্তি পেয়েছে ইতিপূর্বে। এবার তার অবসান হবে।
