ছবির ক্যাপশন:
কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৫ জেলার ২৬৯টি নমুনায় ৫৬টি পজেটিভ
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় একজন করে জেলায় নতুন দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিন এ তথ্য নিশ্চিত করে। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে ২৫টি নমুনার ফলাফল আসে। যার মধ্যে দুজনের রিপোর্ট পজিটিভ ও বাকি ২৩টি রিপোর্ট নেগেটিভ। গতকাল করোনা আক্রান্ত দুজন হলেন দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধ ও আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ৬০ বছরের অপর আরেক বৃদ্ধ।
এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা যায়, গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ জেলার ২৬৯টি নমুনা পরীক্ষা করে ৫৬টি নমুনায় করোনা শনাক্ত হয়। বাকি ২১৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ২৯টি, মেহেরপুরের ২৪টি, ঝিনাইদহের ৬৩টি, কুষ্টিয়ার ১৩৫টি, নড়াইলের ১৮টি নমুনামহ মোট ২৬৯টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় নতুন ২ জনের, মেহেরপুরের ৪ জনের, ঝিনাইদহের ১৫ জনের, কুষ্টিয়ার ৩০, নড়াইলের ৫ জনেরসহ মোট ৫৬ জনের শরীরে নতুন করোনা শনাক্ত হয়েছে।
গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ৭টি নমুনা সংগ্রহ করেছে। সংগৃহীত ৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল নতুন কোনো সুস্থ রোগী নেই।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভিাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২১৮৮টি। প্রাপ্ত ফলাফল ২০৭৭টি। করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৮৫০ জনের। সুস্থ ১৪৫ জন ও মৃত্যু ৩ জন।
