গাংনীতে স্বাস্থ্যকর্মীসহ নতুন চারজন করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-07-04 ইং
গাংনীতে স্বাস্থ্যকর্মীসহ নতুন চারজন করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে এক স্বাস্থ্য সহকারীসহ মেহেরপুর শহরে আরও তিনজন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পূর্ব ২৪ ঘণ্টায় ২৪টি নমুনা পরীক্ষায় এ চারজন কোভিড-১৯ পজিটিভ। মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, আক্রান্ত চারজনের মধ্যে একজন সাহারবাটি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী। শারীরিক অসুস্থতার কারণে তাঁর নমুনা পরীক্ষা করানো হয়। এদিকে, মেহেরপুর সদরে তিনজন করোনা শনাক্ত হয়েছেন। এরা হচ্ছেন শহরের মল্লিকপাড়ার ২৮ বছর বয়সী এক যুবক, মিশনপাড়ার ৩৪ বছর বয়সী এক ব্যক্তি এবং শ্যামপুর কলোনি পাড়ার ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। এ তিনজন স্থানীয়ভাবে আক্রান্ত বলে জানা গেছে। আক্রান্ত চারজনের মধ্যে সবাই সুস্থ রয়েছেন। তাঁদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)