তিতুদহের ৬২নং আড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপলোড তারিখঃ 2020-07-04 ইং
তিতুদহের ৬২নং আড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, গড়ব সবুজ বাংলাদেশ’ এ স্লোগানে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহিন সরকারের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সুলতান, মামুন, রনজু, কাদের, আশিক, হাসান প্রমুখ। গতকাল ৬২ নম্বর আড়িয়া গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানসহ গরীব ও অসহায় মানুষের বাড়ির আঙিনায় মোট ২৩৫টি মেহগনি গাছ রোপণ করে মানবতার জন্য সংগঠনটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)