র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডারকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-07-04 ইং
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডারকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল অতিথি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু মহল নামের একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচলাক আনোয়ারুল কবির, ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান, কোটচাঁদপুর সার্কেলের এএসপি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতান, বন্ধু মহলের রাজু আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ও সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। অনুষ্ঠানে বিদায়ী র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদুল আলমের হাতে ফুল ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)