এসপি জাহিদুল ইসলামকে উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা

আপলোড তারিখঃ 2020-07-04 ইং
এসপি জাহিদুল ইসলামকে উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে উপহার দিয়েছেন। আহসান মৃধা বলেন, পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার করোনা মোকাবিলায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশনীয়। আলমডাঙ্গা মুক্তিযোদ্ধাদের পক্ষে এ সময় একটি ছোট উপহার তুলে দেন তিনি। পুলিশ সুপার জাহিদুল ইসলাম আলমডাঙ্গার মুক্তিযোদ্ধাদের যেকোনো ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ মৃধা মিডেল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)