ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর এলাকার রেল স্টেশন যাওয়ার প্রধান রাস্তা পিচকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদীর গনু এ রাস্তা পিচকরণ কাজের উদ্বাধন করেন। গতকাল শুক্রবার অতি জনগুরুত্বপূর্ণ এ রাস্তার পিচকরণ কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভায় ৪ কাটি টাকা ব্যয়ে গুরত্বপূর্ণ শহর উনয়ন অবকাঠামো-২ পর্যায়ের বেশ কয়কটি রাস্তার নির্মাণকাজের উদ্বাধন করেন চুয়াডাঙ্গা-১ আসনর সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। কয়েকটি রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর বাকি কাজ বন্ধ থাকলে জনদুর্ভোগ শুরু হয়। পরে এমপি ছেলুন জোয়ার্দ্দারের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও নতুন করে রাস্তার পিচকরণ কাজের প্রক্রিয়া শুরু হয়। গতকাল শুক্রবার ৬০ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটির নির্মাণকাজের উদ্বাধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন স্বপন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, খাসকররা ইউনিয়নেরর সাবেক চেয়ারম্যান আজিজবার রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, আওয়ামী লীগের নতা সিরাজুল ইসলাম, ঠিকাদার ইয়াকুব আলী, আজাদুর রহমান, ঠিকাদার বাবুল হাসান, রোকোনুজ্জামান, সুজা উদ্দিন, মুস্তাক আহম্মদ, সুজন, পাপ্পু প্রমুখ।
