আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র অসুস্থ, দোয়া কামনা

আপলোড তারিখঃ 2020-07-04 ইং
আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র অসুস্থ, দোয়া কামনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি ও এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর চোখের অপারেশন করা হয়েছে। ডায়াবেটিসজণিত কারণে স্বাস্থ্যের অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঢাকা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করান। সুস্থ হবার পর তাঁর চোখের অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর আশুরোগ মুক্তি কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন আলমডাঙ্গা পাইলট স্কুলের ৭১ ব্যাচের বন্ধু সংগঠনের বন্ধু বর্তমান পৌর মেয়র হাসান কাদীর গনু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, এস আলম হোমেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, ডা. আকবর আলী আকু, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বাদল মজুমদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)