হলিধানীর ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2020-07-03 ইং
হলিধানীর ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথিত অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কবির হোসেন নামে এক ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তাঁকে বেদম মারধর করা হয়েছে। গত বুধবার রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রবাসীর স্ত্রী রেক্সোনার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। কবির মেম্বারকে বাইরে থেকে ধরে এনে তাঁর ঘরে ঢুকিয়ে আসামাজিক কাজের দুর্নাম রটানো হচ্ছে। ইউপি সদস্য কবির হোসেন অভিযাগ খণ্ডন করে বলেন, ‘রাতে আমি ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় আমার নির্বাচনী প্রতিপক্ষ লোকজন নিয়ে আমাকে মারধর করে ওই মহিলার ঘরে ঢুকিয়ে দুর্নাম রটিয়ে দেয়।’ প্রবাসীর স্ত্রী রেক্সোনা খাতুন জানান, ‘সন্ধ্যা থেকেই আমার ঘরের পেছনে কিছু উঠতি বয়সী যুবক খোকন, আশিক, কাজল ও রাজ্জাক অবস্থান নেয় এবং তাঁরাই কবির মেম্বারকে কোথা থেকে ধরে এনে আমার ঘরে ঢুকিয়ে দেয়। আমি ঘর খুলতে রাজি না হলে তাঁরা আমার ঘরের দজরা ভেঙে ঘরে প্রবেশ করে।’ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমদাদুল হক বলেন, ‘কবির মেম্বার এখন পুলিশ হেফাজতে। কেউ মামলা না করলে এ বিষয়ে টু-টয়েন্টি ধারায় একটি মামলা হবে। তিনি বলেন, ভিকটিম রেক্সোনা মামলা দিলেও আমরা মামলা গ্রহণ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)