আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির সুধী সমাবেশ

আপলোড তারিখঃ 2020-07-03 ইং
আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির সুধী সমাবেশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের লক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, ইউনিয়ন বিএনপির নেতা সাব্দার রহমান বিশ্বাস, বাজার কমিটির সাবেক সভাপতি আশাদুর রহমান আশা, বর্তমান সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, সাবেক সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাবেক ইউপি মেম্বার আমিনুল ইসলাম পঁচা, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, প্রেসক্লাবের সাসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ হাজি মোল্লা শরিফুল ইসলাম শরিফ, ডোনার বিজয় হালদার, মোল্লা রকিব উদ্দীন মাস্টার, শেখ শহিদুল ইসলাম, খান তারিক মাহমুদ, শেখ মইদুল ইসলাম, শেখ রেজা, জামিরুল খান, আবু জাফর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)