ঝিনাইদহে ডাকবাংলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপলোড তারিখঃ 2020-07-03 ইং
ঝিনাইদহে ডাকবাংলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ‘বেশি বেশি গাছ লাগান, পরিবেশ ও মানুষের প্রাণ বাঁচান’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহের আব্দুর রউফ ডিগ্রি কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে এ বৃক্ষরোপণ করা হয়। কলেজের অধ্যক্ষ ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার কৃষক লীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিণ্টু, সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দিন, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোজাম্মেল হোসেন, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মণ্ডল, সাধারণ সম্পাদক মুন্সী শাহিন রেজা সাঈদ, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)