জীবননগরে মধ্যবয়সী নারীকে পিটিয়ে জখম!

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
জীবননগরে মধ্যবয়সী নারীকে পিটিয়ে জখম! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক মধ্যবয়সী নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আকরাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মধ্যবয়সী ওই নারী গোয়ালপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন (৪৫)। আহত মর্জিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘আকরাম হোসেনের বাড়িতে আমার ছাগল গেলে সে ছাগলটিকে মারধর করে। আমি প্রতিবাদ করলে সে আমাকেও মারধর করে ও আমার বামহাত ভেঙে দেয়। একপর্যায়ে আমি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করে।’ অভিযুক্ত আকরাম হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি কারও মারধর করিনি। আমার নামে মিথ্যা অভিযোগ করেছে।’ সীমান্ত ইউপি সদস্য জহুরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এটা নিয়ে গ্রামে বসা হবে এবং এ বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোয়ালপাড়া গ্রামে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে একটি অভিযোগ আছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)