ঝিনাইদহে ধান সংগ্রহ অভিযানে সাড়া নেই

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
ঝিনাইদহে ধান সংগ্রহ অভিযানে সাড়া নেই ছবির ক্যাপশন:
১৪ হাজার ১৪২ টনের বিপরীতে দেড় মাসে সংগ্রহ মাত্র ১৩১ টন ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ধান সংগ্রহ অভিযানে সাড়া নেই। কৃষকেরা সরকারি ক্রয় কেন্দ্রে ধান না দিয়ে বাজারে বিক্রি করছেন। ফলে এক মাস ১৮ দিনে মাত্র ১৩১ মেট্রিক টন ধান কিনতে পেরেছে ঝিনাইদহ খাদ্য বিভাগ। এ অবস্থা চলতে থাকলে এবার ধান সংগ্রহ অভিযান ব্যর্থ হতে পারে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় চলতি মৌসুমে ১৪ হাজার ১৪২ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩৯১৪ মেট্রিক টনের বিপরীতে ১১৫ টন, কালীগঞ্জে ২৫৪৪ টনের বিপরীতে মাত্র ৩ টন, কোটচাঁদপুরে ৯৮৮ টনের বিপরীতে ২ টন ও মহেশপুরে ৩১৮৯ টনের বিপরীতে ১১ টন ধান কেনা হয়েছে। শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার কৃষকেরা সরকারি খাদ্যগুদামে এখনো ধান বিক্রি করেনি। ফলে ২৯ জুন পর্যন্ত জেলায় ১৪ হাজার ১৪২ মেট্রিক টনের বিপরীতে মাত্র ১৩১ টন ধান কেনা গেছে। সূত্রমতে, গত ১৩ মে ঝিনাইদহ জেলায় ধান কেনার উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তা চলবে। কৃষকেরা জানান, সরকারি মূল্যোর সঙ্গে বাজারে ধানের মূল্য খুব বেশি তফাৎ নয়। গুদামে কৃষকেরা ধান নিয়ে গেলে পদে পদে হয়রানি ও শর্ত পূরণ করার চেয়ে কিছুটা কম দামে বাজারে ধান বিক্রি করতেই তাঁরা বেশি সাচ্ছন্দ্যবোধ করছেন বলে কয়েকজন কৃষক জানান। বাবুল বিশ্বাস নামে এক কৃষক জানান, সরকারিভাবে ধানের মণ ১০৪০ টাকা। বাজারে এখন ধানের মূল্য ৯৫০। তিনি জানান, দুরের গ্রাম থেকে ঝিনাইদহের বিভিন্ন গুদামে ধান নিয়ে গেলে গাড়ি ভাড়া, সময় ও শ্রম ব্যয় করেও যদি শর্ত পূরণ করা না যায়, তবে ধান নিয়ে আবার বাড়ি ফিরে আসতে হয়। এতে কৃষকেরা হয়রানি ও আর্থিক দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তাঁরা নিকটস্থ বাজারে ধান বিক্রি করে দিচ্ছেন। তবে ঝিনাইদহ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান জানান, ‘বাইরের বাজার ও সরকারি দাম প্রায় এক হয়ে যাওয়ার কারণে কৃষকেরা ধান বিক্রি করছেন না এটা ঠিক। তারপরও এখনো দুই মাস সময় আছে। এর মধ্যে বাজার কিছুটা কমলে হয়ত ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)