ছবির ক্যাপশন:
আমঝুপি প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে পানিতে ডুবে রনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারই জমজ ভাই জনিকে জীবিত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি ও জনি ময়ামারি গ্রামের মুনসাদ আলীর ছেলে। নিহত রনির চাচাতো ভাই এনামুল জানান, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে তার চাচাতো দুই জমজ ভাই রনি ও জনি বাড়ির সামনের একটি পুকুর পাড়ে খেলা করার সময় রনি পানিতে পড়ে যায়। এসময় তার জমজ ভাই জনি তাকে উদ্ধারে এগিয়ে গেলে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা রনিকে মৃত অবস্থায় ও তার জমজ ভাই জনিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া জনিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
