ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শাহাবুদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা কোর্টের ভেতর খেলার মাঠে হাটাহাটি করা সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল আসরের নামাজের পর তাঁর নিজ গ্রাম বিষ্ণুপুর গ্রামে তাঁর জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানা যায়, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাজি কুতুবউদ্দিন মাস্টারের বড় ছেলে লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শাহাবুদ্দীন শাহীন চুয়াডাঙ্গা কোটের ভেতর খেলার মাঠে হাটাহাটি করা সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহাবুদ্দীন শাহীনের হঠাৎ মৃত্যুতে লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কমিটি সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিষ্ণুপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
