ছবির ক্যাপশন:
গাংনীর ধানখোলা বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে এমপি খোকন
গাংনী অফিস:
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে। উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর তাদের দক্ষতার মাধ্যমে এ গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে হবে। গতকাল বুধবার দুপুরে ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন কক্ষ বিশিষ্ট ঘরের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় করণ না করে আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করেছি। যে বিদ্যালয়গুলোতে একাডেমিক ভবন দরকার আমি দিয়েছি। যে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব দরকার সে বিদ্যালয়ে আমি ল্যাব দিয়েছি। তাছাড়া গাংনী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নতুন ভবন দেওয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেনে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, আওয়ামী লীগ নেতা আক্তারুজামান বাবু, শিক্ষক নেতা মিজানুর রহমান, বাবু, ছাত্রলীগ নেতা সাইফ হাসান কৌশিক, এম আবির হামজা ও শফিকসহ আরো অনেকে।
