চাঁদা চাওয়ার অপরাধে জয়রামপুরের রানা আটক

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
চাঁদা চাওয়ার অপরাধে জয়রামপুরের রানা আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উত্তর চাঁদপুর শরিফুলের পরিবারের নিকট মোবাইল ফোনে চাঁদা চাওয়ার অপরাধে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতির পাড়ার রানা হোসেন (২৩) নামের এক চাঁদাবাজকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। আটকৃত রানা হোসেন জয়রামপুর গাতির পাড়ার আব্দুল মালেক মণ্ডলের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে শরিফুল ইসলামের কাছে গত ৫ জুন, ১১ জুন ও ১২ জুন ০১৯১৭-৬৫০৭০৫ নম্বর থেকে একই উপজেলার জয়রামপুর গাতির পাড়ার আব্দুল মালেক মণ্ডলের ছেলে রানা হোসেন দেড় লক্ষ টাকা চাঁদা দাবি ও হুমকি দেয়। পরে ১২ জুন শরিফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই কামরুল হাসান ফোর্স নিয়ে জয়রামপুর গাতির পাড়ার আব্দুল মালেক মণ্ডলের ছেলে রানা হোসেকে আটক করে। পুলিশের কাছে রানা তাঁর দোষ স্বীকার করে। পরে দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ০১, তাং-০১/০৭/২০২০, ধারা-৩৮৫/৩৮৭/৩৪ পেনাল কোডে মামলাসহ বিজ্ঞ আদালতে মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)