কালীগঞ্জে ওমর আলী হত্যায় জড়িত মা-ছেলে আটক

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
কালীগঞ্জে ওমর আলী হত্যায় জড়িত মা-ছেলে আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গরুতে খেত খাওয়াকে কেন্দ্র করে ওমর আলী হত্যার সঙ্গে জড়িত নিহতের চাচাতো ভাই আল মামুন (২০) ও তাঁর মা জহুরা খাতুনকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি কাঠের বাটাম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ থানার পুলিশ উপজেলার মোল্ল্যাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। উল্লেখ্য, গত সোমবার বিকেলে চাচাত ভাইদের হাতে ওমর আলী নিহত হন। গত মঙ্গলবার তাঁর বাবা চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, পুঁইয়ের খেত খাওয়াকে কেন্দ্র করে উপজেলার মোল্ল্যাডাঙ্গা গ্রামের ওমর আলী হত্যার ঘটনায় তাঁর পিতা সফিয়ার রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাতে তাঁর ভাই আব্দুর রশিদের স্ত্রী জহুরা ও তাঁর দুই ছেলে আল আমিন ও আল মামুন এবং মেয়ে ঝর্ণাকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী আল মামুন ও তাঁর মা জহুরাকে আটক করে। বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)