আন্দুলবাড়ীয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়নে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
আন্দুলবাড়ীয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়নে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের লক্ষে পুলিশ তদন্ত কেন্দ্র (মিনি থানা) বাস্তবায়ন কমিটির উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত ও সমাপণী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাসার কবু, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, সমাজ সেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাবেক যুবলীগ নেতা খান তারিক মাহমুদ, হাফিজুর রহমান হাফিজ, শিক্ষক মমতাজ আহমেদ তাজ, ফাতরুজ্জামান, শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য সুজাত হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আশাদুর রহমান আশা, কোষাধ্যক্ষ ও সাবেক সেনা সদস্য হাজী মোল্লা শরিফুল ইসলাম, ইউপি সচিব হাসানুজ্জামানসহ সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)