আলমডাঙ্গায় করোনা মোকাবেলায় স্লোগান সংবলিত গেঞ্জি ও মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
আলমডাঙ্গায় করোনা মোকাবেলায় স্লোগান সংবলিত গেঞ্জি ও মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদাসপুর পারকুলা গ্রামের কৃতী সন্তান শেখ আশাদুল হক মিকা করোনাভাইরাস মোকাবেলায় স্লোগান সংবলিত গেঞ্জি ও মাস্ক বিতরণ করেছেন। গতকাল বুধবার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালিদাসপুর ইউনিয়নের সকল পাখি ভ্যান, আলমসাধু ও ইজি বাইক চালকদের মাঝে স্লোগান সংবলিত প্রায় ৩ শত গেঞ্জি ও মাস্ক বিতারণ করা হয়। অনুষ্ঠানে পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক মাসুদ। মেম্বার আব্দুল হান্নানের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, খন্দকার হাসানুজ্জামান বিপ্লব, শিক্ষক রুহুল আমীন, আব্দুর রশিদ বাবলু, লিংকন জোয়ার্দ্দার, আলম হোসেন, জিয়াউল হক, আনোয়ার, স্বপ্নের জগত শিশু পার্কের স্বত্ত্বাধিকারী জামাল হোসেন, হাজী আরিফ, তোফা মন্ডল, মেখ জাকির হোসেন, সাদ আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)