চুয়াডাঙ্গায় পৌর মেয়র প্রার্থী দুদুর নেতৃত্বে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
চুয়াডাঙ্গায় পৌর মেয়র প্রার্থী দুদুর নেতৃত্বে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা মোকাবিলায় পৌর শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগ নেতা ও পৌর মেয়র পদপ্রার্থী দুদুর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল, খেটে-খাওয়া কর্মজীবী মানুষের মধ্যে সার্জিক্যাল ও কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, জেলা ছাত্রলীগের নেতা ইমরান ফেরদৌস, সাগর হোসেন, ফুরকান আলী মুন্সি, সুমন, ইমরোজ হাসান, কাফি, সজল প্রমুখ। মাস্ক বিতরণ অনুষ্ঠানটির পরিচালনা ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা সাগর হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)