গাংনীতে ডক্টরস পয়েন্ট কনসাল্টেশন সেন্টারের যাত্রা শুরু

আপলোড তারিখঃ 2020-07-02 ইং
গাংনীতে ডক্টরস পয়েন্ট কনসাল্টেশন সেন্টারের যাত্রা শুরু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: বর্তমানে করোনা মহামারীতে চিকিৎসা সেবার অপ্রতুলতার ঘাটতি মেটাতে মেহেরপুরের গাংনীতে উদ্বোধন করা হলো ডক্টরস পয়েন্ট কনসাল্টেশন সেন্টার । গতকাল বুধবার দুপুরে গাংনী শহরের কাথুলী মোড়ে এর উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস পয়েন্টের উদ্যোক্তা ডাঃ সজিব উদ্দীন স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বিশিষ্ট কথা সাহ্যিতিক রফিকুর রশীদ রিজভী, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মোর্শেদ অতুল, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলমসহ সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)