চুয়াডাঙ্গার সাবেক এসপি মাহবুবুর রহমান করোনা আক্রান্ত, দোয়া কামনা

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
চুয়াডাঙ্গার সাবেক এসপি মাহবুবুর রহমান করোনা আক্রান্ত, দোয়া কামনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) ও চুয়াডাঙ্গার সাবেক এসপি মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাকালে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা করোনা সংক্রমণরোধে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি জানান, গত ২৭ জুন পুলিশ সুপার তাঁর নমুনা দেন। গত সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজেটিভ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন। চুয়াডাঙ্গার সাবেক এসপি মাহবুবুর রহমানচুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)