মুজিবনগরে ২১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
মুজিবনগরে ২১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিবনগরে ২১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে তাঁদের ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর পশ্চিমপাড়ার মৃত আবু ইলিয়াসের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের ফাক্কারুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম। মুজিবনগর থানার এএসআই ইলিয়াস হোসেন জানান, ‘মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ কুমার রায় ও আমি আলমগীরের বাড়িতে অভিযান চালাই। অভিযান চলাকালীন সময়ে আলমগীর হোসেনের কাছ থেকে ১১ বোতল ও জাব্বারুল ইসলামের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আসামিদেরকে হাতেনাতে আটক করা হয়।’ মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ কুমার রায় ও এএসআই ইলিয়াস ফোর্স নিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ আটক করা হয়। তাঁদের নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)