করোনা পরীক্ষায় নির্ধারিত ২ শ টাকা ফি ব্যক্তিগত তহবিল থেকে প্রদানের ঘোষণা আলী মুনছুর বাবুর

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
করোনা পরীক্ষায় নির্ধারিত ২ শ টাকা ফি ব্যক্তিগত তহবিল থেকে প্রদানের ঘোষণা আলী মুনছুর বাবুর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ জঞ-চঈজ টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এই পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোনো উপসর্গ ছাড়ায় অধিকাংশ মানুষ এই পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেছেন। তাই সরকারি বিধি অনুযায়ী বুথ থেকে নমুনা সংগ্রহ করলে ২ শ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫ শ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহ করলে ২ শ টাকা ফিস দিতে হবে। তাই দরিদ্র মানুষের কথা চিন্তা করে দামুড়হুদা উপজেলার যত রোগী হাসপাতাল থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাবেন, তাঁদের জন্য ২ শ টাকা ফিস ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ ঘোষণা শোনার পর দামুড়হুদা উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে দামুড়হুদা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দামুড়হুদা উপজেলার যত রোগীর করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে, তার সব বিল দিবেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু তাঁর নিজ তহবিল থেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)