দামুড়হুদায় কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
দামুড়হুদায় কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ভালাইপুর: দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দীন সাণ্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ৬টি স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে সবজি ও পুষ্টি খাদ্য স্টল, দ্বিতীয় স্থান পান এ আই আর এন স্টল। পণ্য প্রদর্শনে পুরস্কার পান ২২ জন কৃষক। এছাড়াও উদ্ভাবনী বছর সেরা পুরস্কার পান বিল্লাল হোসেন, শাকিল হোসেন ও আব্দুল আলিম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস জানান, করোনাভাইরাসের প্রভারের কারণে এবার স্বল্প পরিসরে কৃষি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)